ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আওয়ামী লীগে ‘ফার্মের মুরগি’ ঢুকেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩০৬ বার

আওয়ামী লীগে ‘ফার্মের মুরগি’ ঢুকেছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চারদিকে আতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। তবে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করা চলবেনা। ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সিলেটে বলেছিলাম কাউয়া ঢুকেছে দলে। এখানে তা বলব না। তবে বলব, দলে ফার্মের মুরগি ঢুকেছে। ফার্মের মুরগির কারনে দেশী মুরগি কোনঠাসা। ফার্মের মুরগী ভাল নয়। তিনি বলেন, দলে আতি নেতা পাতি নেতায় ভরে গেছে। তবে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম চলবেনা। তাহলে কাউকে ক্ষমা করা হবেনা। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বিএনপি মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কিনা- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তারা ১৭ই এপ্রিল পালন করেনা। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কিনা-আমার সন্দেহ। তিনি বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে। তারা চোরাবালিতে আটকে গেছে। তাদের এখন ‘ভারত জুজু’ কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন-এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বলেন, বিএনপির মরা গাঙ্গে আর পানি আসবেনা। জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আওয়ামী লীগে ‘ফার্মের মুরগি’ ঢুকেছে

আপডেট টাইম : ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭