ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বি চৌধুরী প্রধানমন্ত্রী ২০১৪ সালের প্রস্তাব আবার দিতে পারেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৪২৮ বার

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নির্বাচনকালীন সরকারের বিষয়ে বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিছু প্রস্তাব দিয়েছিলেন। ১০ বা ১১ জনের মন্ত্রিসভা হবে, যাতে তৎকালীন বিরোধী দল বিএনপিকে নেয়ার প্রস্তাব ছিল। বিএনপিকে স্বরাষ্ট্র, সংস্থাপন মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এটা ভালো প্রস্তাব, যদি প্রশাসনিক কূটচাল না হয়। প্রধানমন্ত্রী ২০১৪ সালের এই প্রস্তাব আবার দিতে পারেন।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জাতীয় নির্বাচন: নির্বাচনকালীন সরকার গঠনে নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বি চৌধুরী। ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি চুক্তি না হওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী দিল্লি গেলেন, আমরা চাতক পাখির মতো বসে থাকলাম। তিস্তা দিয়ে কলকল করে পানি আসবে। চাইলেন পানি, দিল বিদ্যুৎ। চাইলেন কামান, দিল বিস্কুট কিংবা ললিপপ।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক এমপি গোলাম মাওলা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বি চৌধুরী প্রধানমন্ত্রী ২০১৪ সালের প্রস্তাব আবার দিতে পারেন

আপডেট টাইম : ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭