ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তানজিন তিশার ‘না’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৮৯ বার

মডেল অভিনেত্রী তানজিন তিশা। বিশেষত মডেলিংয়ের মাধ্যমে দর্শক পরিচিতি বেশি তার। সে সঙ্গে মনের মতো গল্প হলে নাটকেও দেখা যায় তাকে। তাও খণ্ড নাটকে। গেল বছরে একটি ধারাবাহিকে কাজ করলেও এখন তাতেও আর উপস্থিতি নেই তানজিন তিশার। আর ধারাবাহিক নাটকে কাজ আপাতত করতে চানও না তিনি। তানজিন তিশা বলেন, খণ্ড নাটকের কাজ নিয়মিত করছি। সে সঙ্গে প্রায়ই বিজ্ঞাপনের শুটিংয়ে দেশের বাইরে থাকতে হয়। ফলে ধারাবাহিকে সময় দেয়াটা কঠিন ব্যাপার। যে কারণে আপাতত কোনো ধারাবাহিকে কাজ করছি না। এদিকে এ বছরের শুরুর দিকে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। ‘জলের শরীর’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পহেলা বৈশাখে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ হয়েছে। এতে তিশাকে নতুনরূপে আবিষ্কার করেছেন দর্শক। শুধু তাই নয়, বেশ সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন এই মডেল অভিনেত্রী। প্রসঙ্গক্রমে তিশা বলেন, এর আগে কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেসবের মাঝে কোনো গল্প খুঁজে পাইনি। জলের শরীরের গল্প শুনেছি। স্ক্রিপ্টটি পড়েছি। এত ভালো লেগেছে যা বলার বাইরে ছিল। তাই কাজটি করার সম্মতি জানিয়েছিলাম। পহেলা বৈশাখে এটি মুক্তি পেয়েছে। মুক্তির আগেই মনে হয়েছে বেশ পজিটিভ রেসপন্স পাবো। আর সেটাই সত্যি হলো। এত সাড়া পেয়েছি যা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সঞ্জয় সমাদ্দারের চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, শিবলী, জোভান। এদিকে এই কাজটি ছাড়া সমপ্রতি রেদোয়ান রনির পরিচালনায় একটি মিউজিক্যাল ফিকশনে কাজ করেছেন তানজিন তিশা। চলতি বছর তিব্বতের মডেল হয়েছেন তিনি। এটিও প্রচারে এসেছে কিছুদিন আগে। সমপ্রতি নতুন একটি নাটকের অভিনয় করেছেন তানজিন তিশা। এর নাম ‘জামাই পরীক্ষা’।
রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ টি এম মাকসুদুল হক ইমু। গাজীপুরের পুবাইলে এর দৃশ্যায়ন হয়েছে। এতে নাতনির চরিত্রে অভিনয় করেছেন তিশা। আর তার বিপরীতে রয়েছেন কল্যাণ কোরাইয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তানজিন তিশার ‘না’

আপডেট টাইম : ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭