ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল আকাশ ভরা হাঁসের মেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী মোজতবা খামেনির বার্তা ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’ বিগত সরকারের সময়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলো: আইনমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির নেপথ্যে কী আশ্বাসের পরও অন্ধকারে পাহাড়ের ‘অনাথ’ জনপদ, ১২ দিন ধরে কাঁধে অসুস্থ রোগী, মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৭৭

সাকিব-অপুর ছেলেকে নিয়ে নতুন এক জটিলতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ১০৪২ বার

শাকিব খান ও অপু বিশ্বাস এরই মধ্যে তারকা দম্পতিতে পরিণত হয়েছেন। তাদের ৯ বছরের দাম্পত্য জীবন ও ভালোবাসার ফসল তাদের একমাত্র সন্তান জয়। যার বয়স মাত্র ছয় মাস। এখন সাকিব-অপুর ছেলেকে নিয়ে নতুন এক জটিলতা।

শাকিব-অপুকে নিয়ে যতটা মাতামাতি হচ্ছে, তারচেয়ে বেশি হচ্ছে মিষ্টি জয়কে নিয়ে। শাকিবের ভাষ্য, ‘ছোট্ট জয়ও তারকা বনে গেছে।’

তবে জয়ের নাম নিয়ে অনেকটাই বিভ্রান্তিকর পরিসিস্থির সৃষ্টি হয়েছে। একেক গণমাধ্যমে একেক নামে তাকে ডাকা হচ্ছে। ফেসবুকেও জয়ের নামে খোলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট। সেসবের কোথায় বলা হচ্ছে আব্রাহাম

খান জয়, আবার কোথাও বলা হচ্ছে আবরার খান জয়। কেউ কেউ আব্রাম খান জয়ও লিখছেন। যা সত্যি জট পাকিয়ে যাচ্ছে ক্রমেই।

তবে নামের জট খুলতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের সন্তানের ছোট নাম জয়। আর ওর পুরো নাম আব্রাম খান জয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও লক্ষ করেছি একেক জন একেক নাম লিখছেন আমার ছেলের। তবে আসল ব্যাপার হচ্ছে, সবাই ওকে খুব আপন করে নিয়েছে। এটাই আমার কাছে ভালো লাগার। আমি খেয়াল করেছি অনেকেই নিজেদের ফেসবুকের প্রোফাইল পিকচারে আব্রামের ছবি ব্যবহার করেছেন। তাছাড়া ফেসবুকে ওর নামে অসংখ্য ফ্যানপেজ খোলা হয়েছে বলেও জেনেছি। সবই তো ভালোবাসার নিদর্শন।’

যোগ করে অপু বলেন, ‘আব্রাম খান জয়’ এই নামটা আমি এবং ওর বাবা (শাকিব) দু’জনে মিলেই রেখেছিলাম। আমার মনে হয়, পরিস্থিতি কিছুটা শান্ত হলে আব্রামের নাম নিয়ে বিভ্রান্তিটা কেটে যাবে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব-অপু। গেল বছর ২৭ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় আব্রাম খান জয়। এই বিষয়টি তাদের দুই পরিবার ছাড়া সবখানেই গোপন ছিল। চলতি মাসের ১০ তারিখ অপু বিশ্বাস এই গোপন বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেন। তখন থেকেই আলোচনায় আব্রাম খান জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

সাকিব-অপুর ছেলেকে নিয়ে নতুন এক জটিলতা

আপডেট টাইম : ০৩:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭