অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুবলির অসুস্থতার খবর পূর্বপশ্চিমবিডিকে নিশ্চিত করেছেন তার বড় বোন নাজমিন মিমি। তিনি বলেন, বুবলি গত কয়েকদিন থেকেই জ্বরে ভুগছে। এই অসুস্থতা নিয়েই ‘রংবাজ’ ছবির মহরতে গিয়েছিলো, যেটা একদমই উচিৎ হয়নি। তো, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
মিমি আরও জানান, চিকিৎসক প্রাথমিক চেকআপ করে বলেছেন যে, বুবলির প্রেশার লো। এছাড়া জ্বরের মাত্রাটাও বেশি। এটা মৌসুমী বায়ুর প্রভাবেও হতে পারে বলে জানিয়েছেন। তবে রক্ত পরীক্ষা না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বুবলির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বোন। বুবলি সুস্থ হলেই শুরু হবে ‘রংবাজ’ ছবির শুটিং।
Reporter Name 

























