ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

বৈশাখী ভাতার দেওয়ার দাবি জানিয়ে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৪৭৬ বার

বৈশাখী ভাতার দাবিতে ১১টি শিক্ষক-কর্মচারি সংগঠনের মোর্চা জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট রাজধানীতে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলেন, ‘শিক্ষকদের আর্থিকভাবে বঞ্চিত ও সামাজিকভাবে অমর্যাদা করে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এসডিজি-৪ বাস্তবায়নও সম্ভব নয়। শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় শিক্ষানীতি ২০১০ ও আইএলও সনদে বর্ণিত অধিকার মযর্ডযাদারি বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত ও দলীয় পছন্দ-অপছন্দ বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রকাশ্য নীতিমালার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণে উদ্যোগ নিতে হবে। শিক্ষকদের অবশ্যই বৈশাখী ভাতা দিতে হবে।’

শিক্ষকদের বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি চলাকালে ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, ‘যেসব শিক্ষক প্রশ্ন ফাঁস করে শিক্ষকদের মুখে চুনকালি দিচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাতেগোনা কয়েকজন শিক্ষকের জন্য পুরো শিক্ষক সমাজ দায়ী হতে পারে না। দোষী
শিক্ষকদের শিক্ষকতা থেকে বের করে দিতে হবে।’

কর্মসূচিতে এছাড়াও বক্তব্য রেখেছেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিটির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ বেসরকারি কলেজ অধ্যক্ষ সমিতির আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ সংযুক্ত শিক্ষক পরিষদ সভাপতি মাহবুব-উল-আলম তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মহসিন রেজা, সহকারী শিক্ষক পরিষদের আহ্বায়ক এম এ মান্নান, কলেজ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনসার আলী প্রমুখ।

প্রসঙ্গত, অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা দেওয়া হলেও গত বছর এবং চলতি বছর বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকরা বৈশাখী ভাতা পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

বৈশাখী ভাতার দেওয়ার দাবি জানিয়ে বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০১:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭