ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সন্তানকে লুকিয়ে রাখতে বলেছিল শাকিব : অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৩০৯ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে নিয়ে পুরো দেশজুড়ে নানা গুঞ্জন এতদিন রটেছে। কেউ বলেছে তাদের বিয়ে হয়নি আবার কেউ বলেছে শাকিব-অপুর একটি বাচ্চা রয়েছে। তবে এসব খবর শুধু গুঞ্জনেই শোনা যায়। শাকিব কিংবা অপু কারোর মুখ থেকে কিছুই আসেনি। এমনকি টানা দশ মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন অপু। অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন। অপু জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। শুধু তাই নয়। সেটা হয়েছিল ২০০৮ সালের ১৮ই এপ্রিল। শাকিব-অপুর সংসারে একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ে সন্তান এই সব বিষয় এতদিন শাকিব অপুকে গোপন রাখতে বলেছেন। অপু বলেন, আমার সঙ্গে শাকিবের বিয়ে হয়েছে। আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এখন আমার নাম অপু ইসলাম খান। শাকিবের কথাতে আমি বিয়ের কথা গোপন করেছি। তার ক্যারিয়ারের কথা ভেবে আমি সব ছাড় দিয়ে গিয়েছি। কিন্তু আমার পাশে শাকিব ছিল না। এসব কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন অপু। সে সঙ্গে আরো বলেন, আমার ছেলে সন্তান হয়েছে। ইন্ডিয়াতে সে সন্তানের জন্ম হয়। কিন্তু এমন একটা সময় শাকিব আমার পাশে ছিল না। শুধু তাই নয়, আমার সন্তানকে লুকিয়ে রাখতে বলেছিল। কলকাতার একটি হাসপাতালে ২৭শে সেপ্টেম্বর ২০১৬ শাকিব-অপুর এই সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। বিস্তারিত আসছে….

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সন্তানকে লুকিয়ে রাখতে বলেছিল শাকিব : অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭