ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় আরও ৪ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৪৪৪ বার

পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় জড়িত আরও চার কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় মোট ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।

বুধবার প্রজ্ঞাপন জারি করে নতুন করে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, ওই চার কর্মকর্তাকে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়েছে। তারা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

চার কর্মকর্তার মধ্যে এনসিটিবির সদস্য অধ্যাপক মো. আবদুল মান্নানকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে, এনসিটিবির সম্পাদক সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে চারজনকেই বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিবকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বদলি করা হয় আরেক কর্মকর্তাকে। এছাড়া এ ঘটনায় আরও পাঁচ কর্মকর্তা কালো তালিকাভুক্ত আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় আরও ৪ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

আপডেট টাইম : ০১:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭