ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল আকাশ ভরা হাঁসের মেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী মোজতবা খামেনির বার্তা ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’ বিগত সরকারের সময়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলো: আইনমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির নেপথ্যে কী আশ্বাসের পরও অন্ধকারে পাহাড়ের ‘অনাথ’ জনপদ, ১২ দিন ধরে কাঁধে অসুস্থ রোগী, মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৭৭

অপু থাকছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • ৪৩২ বার

অপু বিশ্বাস ‘মা’ ছবির প্রথম অংশের শুটিং করেন গত বছর। ছবির কাজের একপর্যায়ে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন বুবলীকে নিয়ে ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত হয়। কিন্তু এখন অপু ফিরে এসেছেন, তাই তাকে নিয়েই ছবির বাকি কাজ শেষ করা হবে। ‘মা’ ছবিতে অপুকে বাদ দিয়ে বুবলীকে নেওয়ায় সম্প্রতি যে বিতর্কের তৈরি হয়, এ ব্যাপারে পরিচালক কালাম কায়সারের কাছ থেকে পাওয়া গেল চূড়ান্ত সিদ্ধান্ত।

অপু বিশ্বাস ও শাকিব খানকে নিয়ে নির্মাতা শুরু করেন নতুন ছবি ‘মা’। সপ্তাহখানেক শুটিংও করেন। এরপর হঠাৎ করেই অনেক দিন অপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ কারণে ছবির কাজ আটকে যায়। ছবির নায়ক শাকিব খানও অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

কালাম কায়সার বলেন, ‘বুবলী এ ছবিতে এখনো কোনো শুটিং করেননি, তাই কোনো দিক থেকে সমস্যা হবে না।’

অপু বিশ্বাস বলেন, ‘শেষ পর্যন্ত পরিচালক তার সিদ্ধান্ত পাল্টেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার জায়গায় অন্য কাউকে নেওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে আলোচনা করতে হবে।’

কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি পরিচালক। তবে অপু বলেন, ‘শাকিব এখন কলকাতায় ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তিনি কলকাতা থেকে ফেরার পর পরিচালকের সঙ্গে আলোচনা করে এই ছবির শুটিং সিডিউল চূড়ান্ত করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

অপু থাকছেন

আপডেট টাইম : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭