ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজনীতিতে আগমন ঘটছে স্কারলেটের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • ৩১৪ বার

রাজনীতি ও নেতাদের সম্পর্কে নির্ভীক মতামত দেয়ার ব্যাপারে প্রথম সারিতে রয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তবে এবার রাজনীতি বা নেতাদের সম্পর্কে কোনো বক্তব্য নয়, আভাস দিলেন রাজনীতিতে অদূর ভবিষ্যতে দেখা যাবে তাকেও। স্কারলেট জোহানসনের ভাষায়, স্থানীয় রাজনীতি চিরকালই আমার আগ্রহের বিষয়। তবে এখনই রাজনীতিতে নামা মুশকিল। আমার মেয়ে তো ছোট। আর ক্যারিয়ারও দিব্যি চলছে। রাজনীতিতে নামবোই। এই মুহূর্তে মেয়ে রোজের কাস্টডি ব্যাটল বিব্রত করছে স্কারলেটকে। তা সত্ত্বেও যে তিনি ডোনাল্ড ট্রাম্পদের নিয়ে মাথা ঘামাচ্ছেন, সেটা থেকেই স্পষ্ট স্কারলেট কোন পথে হাঁটতে চলেছেন। এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী বলেন, রাজনীতি মানেই সমালোচনা। কখনো রীতিমতো ব্যক্তিগতভাবে আক্রমণ। ভয় করবে না? আরে, তুমি যা-ই বলবে, তাতেই বিরোধী পক্ষের কিছু না কিছু বলার থাকবেই। এ মাসের শুরুর দিকেই আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে একহাত নিয়েছিলেন তিনি। তবে সেটা ‘স্যাটারডে নাইট লাইভ’-এর মতো মঞ্চে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজনীতিতে আগমন ঘটছে স্কারলেটের

আপডেট টাইম : ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭