ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বুবলি নয় অপু বিশ্বাসই থাকছেন মা ছবিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৩১ বার

অপু বিশ্বাস ও শাকিব খানকে নিয়ে পরিচালক কালাম কায়সার শুরু করেছিলেন নতুন ছবি ‘মা’। সপ্তাহখানেক শুটিংও করেছিলেন। এরপর অপু বিশ্বাসের অন্তর্ধানের কারণে ছবিটি আটকে যায়। শাকিবও অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

দীর্ঘ দেড় বছর আটকে থাকার পর পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন অপুকে বাদ দিয়ে নতুন করে বুবলিকে নিয়েই শুরু করবেন ‘মা’। কিন্তু সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত বদলেছেন। অন্তর্ধান থেকে ফিরে আসার পর অপুকে নিয়েই ছবিটি শেষ করার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কালাম কায়সার বলেন, ‘অপু ছবিটির প্রথম অংশের শুটিং করেছিলেন গত বছর। কিন্তু তার যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন বুবলিকে নিয়ে ছবিটি শেষ করার সিদ্ধান্ত নিই। কিন্তু এখন যেহেতু অপু ফিরে এসেছেন তাই আর অন্য কাউকে প্রয়োজন নেই। তাছাড়া বুবলি এখনও কোনো শুটিং করেননি ছবিটির, তাই কোনোদিক থেকে কোনো সমস্যা হবে না আশা করি।’

এদিকে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে কিছুই জানাননি নির্মাতা। ওদিকে ছবির নায়ক শাকিব কলকাতায় বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তার শিডিউল পাওয়া বেশ দুস্কর। কারণ আগামী দুই বছর তার হাতে কোনো শিডিউল নেই। ক্যালেন্ডারের পাতা পুরোটাই বিক্রি করে দিয়েছেন তিনি। তাই মা ছবির শুটিং কবে শুরু হবে সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, গত বছর ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শুটিং হয়েছিল। এরপর অপু অন্তর্ধান ও শাকিবের ব্যস্ততার কারণে থমকে যায় সবকিছু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বুবলি নয় অপু বিশ্বাসই থাকছেন মা ছবিতে

আপডেট টাইম : ১১:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭