ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা খাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৩২ বার

দৈনন্দিন জীবনযাপনের ধরনে উচ্চ রক্তচাপ বহুল প্রচলিত একটি বিষয়। রক্তকে পুরো শরীরে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড নিয়মিত সংকোচন ও প্রসারণ করে থাকে। সংকোচন ও প্রসারণের সময় রক্তনালির মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তখন নালির গায়ে এক ধরনের চাপ সৃষ্টি করে, একে রক্তচাপ বলা হয়। একজন মানুষের হৃৎপিণ্ডের সংকোচনের চাপ যখন ১৪০ মিলিমিটার অব মার্কারি থেকে বেশি ও প্রসারণের চাপ ৯০ মিলিমিটার থেকে বেশি হয়; যদি সর্বনিম্ন টানা সাত দিন একই থাকে, এ অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা যেতে পারে। উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক, স্ট্রোক, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি বাড়ায়। এটি কখনো কখনো মৃত্যুর কারণও হতে পারে। তবে খাওয়া-দাওয়ায় একটু পরিবর্তন আনলে এবং কিছু খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। মাছ ও মুরগির মাংস রক্তচাপ কমিয়ে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তবে গরু ও খাসির মাংসের মতো লাল মাংস রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। লাল মাংস এড়িয়ে চলার পাশাপাশি বেশি পরিমাণে সবজি খান। ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরে অনেক রোগের ওষুধ হিসেবে রসুন ব্যবহৃত হয়ে আসছে। এই প্রাকৃতিক ওষুধ শরীরে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। একটি কাপে এক টেবিল চামচ পেঁয়াজের রস নিন। এর মধ্যে দুই টেবিল চামচ মধু মিশিয়ে খান। এই মিশ্রণ উচ্চ রক্তচাপের সমস্যার সমাধানে প্রতিদিন খেতে পারেন। খাওয়ার পানির মধ্যে চার-পাঁচটি কারি পাতা যোগ করে ঠাণ্ডা করে খেতে পারেন। প্রতিদিন একবার করে এই পানীয় পান করতে পারেন। একটি বড় গ্লাসে গাজর ও পুঁইশাক চটকে জুস করে পান করতে পারেন। দিনে দুই বেলা এটি পান করলে উচ্চ রক্তচাপ কমবে। বিট পালং জুস হিসেবে পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। প্রতিদিন দু’বার এটা পান করতে পারেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে লবণ কম খাওয়ার অভ্যাস করতে হবে। -টাইমস অব ইন্ডিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যা খাবেন

আপডেট টাইম : ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭