ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আফতাব নগরে তাদের ‘ধূসর ছায়া’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৪৩৯ বার

চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশের নির্মিতব্য সিনেমা ‘ধূসর ছায়া’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এ সিনেমাটিতে চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করছেন নবাগত মুন্না। গত ১৬ মার্চ থেকে আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর একটানা দৃশ্যায়ন করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এ প্রসঙ্গে পরিচালক উত্তম আকাশ রাইজিংবিডিকে বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। এতে নিপুণ ও পুষ্পিতা দুজন-দুজনার বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন। গত ১৬ মার্চ থেকে এর শুটিং শুরু করেছি। একটানা শুটিং করে এর দৃশ্যায়ন শেষ করব।’

এছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে একজন খল অভিনেতাকে দেখা যাবে। যার নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না এ নির্মাতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে একজন খল অভিনেতাকে দেখা যাবে। আপাতত তার নাম প্রকাশ করছি না। এটি চমক হিসেবেই রাখছি।’

‘ধূসর ছায়া’ সিনেমায় মোট পাঁচটি গান থাকছে। এর মধ্যে একটি আইটেম গান রয়েছে।

এছাড়া নিপুণ ‘লাভ ২০১৬’ শিরোনামের সিনেমাটির কাজ করছেন। জি সরকার পরিচালিত এ সিনেমাটিতে নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

পুষ্পিতা অভিনীত ‘বিধ্বস্ত’ সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ। এদিকে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ সিনেমায় পুষ্পিতার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আফতাব নগরে তাদের ‘ধূসর ছায়া’

আপডেট টাইম : ১২:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭