ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবার অন্য পরিচয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩৩৫ বার

একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবেই আঁখি আলমগীর মূলত পরিচিত। কিন্তু এর বাইরেও মডেলিং, অভিনয় ও উপস্থাপনাতেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। অনেকেরই অজানা যে শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্র ‘ভাত দে’-তে অভিনয় করে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের শো ও সিনেমার প্লেব্যাক নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন এ গ্ল্যামারাস শিল্পী। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় শো করছেন তিনি। তবে নতুন খবর হলো, এবার দীর্ঘদিন পর আবার অন্য পরিচয়ে সবার সামনে আসলেন তিনি। এবার দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ ‘বিশ্ব রঙ’-এর মডেল হয়েছেন আঁচল। বাংলা চলচ্চিত্রকে উপজীব্য করে সাম্প্রতিককালের ডিজাইনগুলো করছে বিশ্ব রঙ। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে চলচ্চিত্রের জনপ্রিয় কিছু তারকা মডেল হয়েছেন ‘বিশ্ব রঙ’-এর। এবার মডেল হলেন আঁখি আলমগীর। ‘ভাত দে’ এবং ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রকে উপজীব্য করে লাল রঙা শাড়ির মডেল হয়েছেন আঁখি। এগুলো ডিজাইন করেছেন ‘বিশ্ব রঙ’-এর কর্ণধার ও দেশের স্বনামধন্য ডিজাইনার বিপ্লব সাহা। এ বিষয়ে আঁখি আলমগীর বলেন, আমার বেশ ভালো লেগেছে কালজয়ী বাংলা চলচ্চিত্রগুলোকে উপজীব্য করে ডিজাইন করা পোশাকগুলোর মডেল হয়ে। এটা অন্যরকম এক অনুভূতি। সব কিছুর জন্য বিপ্লব সাহাকে অনেক ধন্যবাদ। ডিজাইনের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা, এটা অনেক ভালো একটি উদ্যোগ। এর সঙ্গে থাকতে পেরে আমিও গর্বিত ও আনন্দিত। এদিকে এর বাইরে সম্প্রতি আঁখি আলমগীর একটি নতুন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। আর এ সিনেমাটি পরিচালনা করছেন তার বাবা ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আলমগীর। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এখানে ‘তুমি আছো তাই’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। গানটির সুর ও সংগীত করেছেন এস আই টুটুল। সহশিল্পী হিসেবে গেয়েছেনও তিনি। এ প্রসঙ্গে আঁখি বলেন, বাবার ‘নির্মম’ ছবিতে আগেও গেয়েছিলাম আমি। এবারও তার নতুন ছবিতে গাইলাম। বাবা খুব পেশাদার একজন মানুষ। কাকে দিয়ে কি করতে হবে তিনি ভালো বোঝেন। আশা করছি যে গানটি গাইলাম এটি ভালো লাগবে সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবার অন্য পরিচয়ে

আপডেট টাইম : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭