ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিরামহীন প্রচারণায় মুখর কুমিল্লা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৩৪১ বার

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণায় এখন মুখরিত কুসিক নগরী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচারণা। বিশেষ করে প্রধান দু’দলের মেয়র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে নগরীতে। রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালান। এছাড়াও উভয় দলের প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
জানা যায়, রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে দলের কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল নগরীর কালিয়াজুড়ি এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় নেতা অপু উকিল, অসীম কুমার উকিল, লিয়াকত শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নগরীর কালিয়াজুরী, শুভপুর, চাঁন্দপুর, হারুন স্কুল, জামতলা, গর্জনখোলা
চকবাজার ও তেরিপট্টি এলাকায় সীমার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন।
অপরদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটির একাধিক কেন্দ্রীয় টিম। প্রতিদিনই কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একের পর এক টিম চষে বেড়াচ্ছেন কুমিল্লা নগরী। গতকালও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সঞ্জীব চৌধুরী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, আবদুল আউয়াল খান, গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ডু, জন গোমেজ, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, শ্যামল, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, মোস্তাক মিয়া, বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, একরামুল হক বিপ্লব, মোরতাজুল ইসলাম করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নগরীর চকবাজার, বজ্রপুর, বালুধুম, শুভপুর, ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, দৈয়ারা, দুর্গাপুর, লক্ষ্মীপুর, কচুয়া, কাঁসারিপট্টি, কাটাবিল, মনোহরপুর, সদর হাসপাতাল রোড, মহিলা কলেজ, রাণীর দীঘি, শুভপুর, জামতলা, গর্জনখোলা, উত্তর চর্থা, নানুয়া দীঘি, চর্থা চৌমুহনী শ্রীমন্তপুর, শ্রীবল্লবপুর, উত্তর রামপুর, হীরাপুর, রাজাপাড়া, নোয়াপাড়া, ডুলিপাড়া, নেউড়া, মোস্তফাপুর ও জয়পুর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন, হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও কর্মী-সমর্থকদের সঙ্গে উঠোন বৈঠক করেন। এ সময় কুমিল্লা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের একটি টিম প্রচারণায় অংশ নেন। অন্যদিকে কুসিক নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীর স্ত্রী আফরোজা জেসমিন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা ৮ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় বাসাবাড়িতে ব্যাপক গণসংযোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিরামহীন প্রচারণায় মুখর কুমিল্লা

আপডেট টাইম : ১২:০০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭