ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

একজন শিল্পীর আচরণ এমন হতে পারে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • ৩৩২ বার

‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। কাজ করেছেন ‘অহংকার’ নামের আরও একটি ছবিতে। এখানেও তার নায়ক শাকিব খান। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে বুবলির ফিল্মি ক্যারিয়ার ভালোই দৌড়াচ্ছে। কিন্তু, হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বাক্ষী হতে হলো তাকে।

শনিবার (১৮ মার্চ) রাতে অপরিচিত একটি নম্বর থেকে তার কাছে কল আসে। কিন্তু, অপরিচিত নম্বরের কল রিসিভ করেন না তিনি। তাই পাত্তা দেননি। এরপর রোববার (১৯ মার্চ) সকালেও বার বার একই নম্বর থেকে কল আসছিলো। বাধ্য হয়ে বুবলি কল রিসিভ করেন। কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে মুহুর্মুহু অকথ্য ভাষায় গালিগালাজ আসতে থাকলো।

পূর্বপশ্চিমের কাছে ফোনালাপে বুবলি এভাবেই বললেন। তিনি বলেন, ফোনদাতা ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। অকারণেই আমাকে ফোন করে এভাবে অশালীন আচরণ করেন। যাচ্ছেতাই গালিগালাজ করেন। একজন শিল্পীর আচরণ তো এমন হতে পারে না।

এছাড়া চলচ্চিত্রে কাজ করা নিয়েও অনেক হুমকি দিয়েছেন বলে জানান বুবলি। অপু বিশ্বাসের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীকে সম্মান দেখানোকেই প্রাধান্য দিয়ে তিনি কোনো ব্যবস্থা নেননি এখনও।

কিন্তু বিষয়টির মীমাংসা না হলে শিগগিরই তিনি অভিনয়শিল্পী সমিতির কাছে অভিযোগ করবেন। এমনকি থানায় জিডি করবেন বলেও জানান বুবলি।

এদিকে বছর খানেক যাবত আড়ালে থাকার পর অপু বিশ্বাস কিছুদিন আগে ফোনালাপের মাধ্যমে গণমাধ্যমের সামনে আসেন। তবে স্বশরীরে এখনও তিনি কাউকেই দেখা দেননি। তাই চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

একজন শিল্পীর আচরণ এমন হতে পারে না

আপডেট টাইম : ০১:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭