ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বদলে যাওয়া সালমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • ৩১৩ বার

আজকে এক অঞ্চল তো কাল আরেক অঞ্চল। গত দু’মাসে দেশের আনাচে কানাচে নিজের গান নিয়ে হাজির হয়েছেন তিনি। সময় কাটছে টানা ব্যস্ততায়। যেন নতুন করে হারানো রাজ্য ফিরে পেয়েছেন তিনি। আর সেই রাজ্যে নিজের মতো করেই শাসন করছেন। যার কথা বলা হচ্ছে তিনি মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে সালমার আত্নপ্রকাশ ছিল অনেকটা চমকে দেয়ার মতো। বিচারক ও দর্শক ভোটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তিনি। ফোক গানে একটি নিজস্বতা তৈরি করেন। তার পর থেকে গান নিয়েই পথচলা তার। মধ্যে সংসার, সন্তান, স্বামীর সঙ্গে বিচ্ছেদ প্রভৃতি কারণে গানে চিরচেনা সালমাকে নিয়মিত পাওয়া যায়নি। তবে গত কয়েক মাসে বদলে যাওয়া সালমাকেই আবিষ্কার করা গেছে। তিনি গান নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। নিজেকে নতুন করে যেন প্রমাণ করার নেশায় বুদ। আর মধ্যে বিরতি ও দীর্ঘ সময় অনিয়মিত থাকলেও দেশীয় গানের বাজারে তার চাহিদা যে এতটুকু কমে যায়নি সেটাও আরো একবার দেখা গেছে। কারণ, প্রায় প্রতিদিন এখন শো করছেন তিনি। সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে একটি কনসার্টে গেয়েছেন। সব মিলিয়ে সালমার যে দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো অনেক দেয়ার আছে সেটাও অনুধাবন করেছেন সংগীত সংশ্লিষ্টরা। নিজের এমন ফেরা প্রসঙ্গে সালমা বলেন, আমি মানসিকভবে খুব বিপর্যস্ত ছিলাম। কিন্তু সবাই যে আমাকে এত ভালোবাসে সেটা জানা ছিল না। সংগীত ও মিডিয়া সংশ্লিষ্ট মানুষ ও শ্রোতাদের ভালোবাসা ও সহযোগিতাই একমাত্র আমাকে নতুন করে পথচলায় সাহস জুগিয়েছে। এ কারণে তাদের কাছে আমি ঋণী। এভাবেই যেন সারা জীবন গান শুনিয়ে যেতে পারি সবাইকে সেটাই এখন আমার সবচেয়ে বড় চাওয়া। এদিকে নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, কদিন আগেই আমার ‘মাঝি’ শীর্ষক একক অ্যালবাম প্রকাশ হয়েছে। সেটির সাড়া ভালোই পাচ্ছি। নতুন কিছু গানও করা হয়েছে এর মধ্যে। আর একক অ্যালবাম নিয়েও ভাবছি। ভিডিও করারও পরিকল্পনা করছি। সব কিছুই স্টেজ ব্যস্ততার পাশাপাশি করতে হচ্ছে। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বদলে যাওয়া সালমা

আপডেট টাইম : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭