ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বৈশাখে আঁখির মিউজিক ভিডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৩৬৪ বার

সফল জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। টিভি লাইভ বা মঞ্চেও তার পরিবেশনায় মুগ্ধ হন দর্শক। এরই ধারাবাহিতায় আঁখি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন। নিজের গানের সঙ্গেই নেচেছেন তিনি।

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে সম্প্রতি একটি বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শহীদুল্লাহ ফরায়জীর কথায় ‘বৈশাখী মেলা’ শিরোনামের গানটির সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণে অংশ নেন আঁখি।

গানটি সম্পর্কে আঁখি আলমগীর বলেন, ‘আলী আঙ্কেলের সুরে এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হয়েছিলো। কিন্তু বৈশাখের গানটি সম্পূর্ণ আলাদা। তার সুরে এমন একটি আনন্দ-উৎসবের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ ভালো লাগছে। এটি আমার কাছে একটি পুরস্কার।’

‘বৈশাখী মেলা’ গানটির ব্যয়বহুল ভিডিও তৈরি করেছেন আশিকুর রহমান। এতে কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান। ভিডিওতে আঁখির সঙ্গে নেচেছেন ৩২ জনের নাচের দল। দেশের প্রথম স্বর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম http://banglaflix.com.bd তে মিউজিক ভিডিওটি পাওয়া যাবে। এ ছাড়া গানটি শোনা যাবে বাংলা ঢোলের অ্যাপস ও যে কোনো অপারেটর থেকে ৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বৈশাখে আঁখির মিউজিক ভিডিও

আপডেট টাইম : ০১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭