ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

খুলনা জাপা সভাপতির আ.লীগে যোগদান পণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ২৭২ বার

ব্যক্তিগত সফরে আগামীকাল মঙ্গলবার খুলনায় আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টি চেয়ারম্যানের খুলনায় আগমনের আগের রাতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা নগর জাপার সভাপতি শেখ আবুল হোসেন শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগদানের প্রস্তুতি নেন। কিন্তু দলীয় গঠনতন্ত্রের আওতায় না আসায় তিনি ক্ষমতাশীন দলে যোগদান করতে পারেননি। কারণ তার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার সন্ধ্যার পর থেকে জড়ো হন সাংবাদিকরা। রাত সাড়ে ৮টার দিকে যোগদান অনুষ্ঠান হচ্ছে না বলে জানতে পারেন তারা।

এবিষয়ে নগর জাপার সভাপতি শেখ আবুল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি আর কোনো দলে যোগদান করতে চাই না। তবে আর ভালো লাগছে, তাই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি।’ রাত ৯টার দিকে তিনি নগর জাপার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান।

নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে কেউ আওয়ামী লীগে যোগদান করলে তাকে স্বাগত জানাই। তবে গঠনতন্ত্রের আওতায় আসে না এধরনের কাউকে দলে নেয়া সম্ভব নয়।

জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ জানুয়ারি পত্রিকার মাধ্যমে তারা জানতে পারেন বিএনপি থেকে জাতীয় পার্টিতে সদ্য যোগদান করা এস এম মুশফিকুর রহমানকে খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাকে কেসিসির মেয়র প্রার্থী ঘোষণা করেছেন। এরপর ১৩ ফেব্রুয়ারি খুলনায় এসে সংবাদ সম্মেলন করেন মুশফিক। তখন থেকেই তাকে নিয়ে দলের ভেতরে নানা ক্ষোভ ও অসন্তোষ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

খুলনা জাপা সভাপতির আ.লীগে যোগদান পণ্ড

আপডেট টাইম : ১২:২১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭