ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মোস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৩২১ বার

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিচারে ২০১৬ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে ৫ উইকেট নিয়ে তিনি এ পুরস্কার জয়ের জন্য নির্বাচিত হন।

বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছিল বাজেভাবে। মোস্তাফিজ-জাদুতে নিউজিল্যান্ড ১৪৫ রানের বেশি করতে পারেনি, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৭০ রানে। ৭৫ রানে টাইগাররা ইডেন গাডের্নসের ম্যাচটি হারলেও ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার কুশান রাজিথা, নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার, মিশেল ম্যাক্লেনাঘান, ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বিকে।

এই পুরস্কারের দৌড়ে মোস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মোস্তাফিজ

আপডেট টাইম : ১২:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭