ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বন্ধুদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কী দরকার : ড. মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৩১৩ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি কেন? আমাদের দেশের তিন পাশে যারা আছে তারা আমাদের বন্ধু। তাহলে বন্ধুদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কী দরকার। আমার এ প্রশ্নের জবাব সরকার ১৬ কোটি মানুষকে দিয়ে দিলে আর কিছু দরকার নেই।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত ‘ভুলুণ্ঠিত গণতন্ত্র, নিষ্পেষিত জনগণ, ভঙ্গুর অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপির নিবন্ধন বাতিল নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে ড. মঈন খান বলেন, রাজনীতি মানুষের মৌলিক অধিকার। সেটি কি সার্টিফিকেট দিয়ে হালাল করতে হবে। মৌলিক অধিকারের কারণেই বিশ্বে রাজনৈতিক দল গড়ে উঠেছে। এটাকে নিবন্ধন দিয়ে প্রমাণ করতে হবে না। বিএনপিকে নিবন্ধন রক্ষার জন্য নির্বাচনে যেতে হবে তাহলে আমার প্রশ্ন রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কী নিবন্ধন রক্ষার জন্য? যদি নিবন্ধন রক্ষার জন্য না হয় তবে এই নিবন্ধন রক্ষার কথা আসছে কেন?

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যায় ক্ষমতা লাভের জন্য, নিজেদের অর্থ বৃত্ত এগুলোকে বৃদ্ধি করে শান্তিতে জীবন-যাপন করতে চায়। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য সেটা নয়।

সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বন্ধুদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কী দরকার : ড. মঈন খান

আপডেট টাইম : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭