গুলিতে নিহত এমপি মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন
পেয়েছেন গোলাম মোস্তফা আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গোলাম মোস্তফা আহমদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের ঘরে ঢুকে গুলি করে মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা।
সংবাদ শিরোনাম
লিটনের আসনে আ.লীগ প্রার্থী গোলাম মোস্তফা
-
Reporter Name - আপডেট টাইম : ০৯:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
- ২৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























