ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে বিএনপির সভা আবেগঘন: বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন সাইফুল ইসলাম সুমন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

অপু নয়, বুবলীকে নিয়ে ভালোবাসা দিবসে ঘুরছেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • ১১৯৭ বার

বিশ্ব ভালোবাসা দিবসে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘রিকশা রাইড অন ভ্যালেন্টাইন।’ কার সাথে রিকশায় ঘুরছেন অভিনেত্রী বুবলী? এই প্রশ্ন তো ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই আসবেই।

যার তার সাথে ভ্যালেন্টাইন পালন করছেন না বুবলী, রীতিমতো ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সাথে ভালোবাসা দিবসে রিকশায় চড়ে ঘুরে বেড়ালেন এই তারকা অভিনেত্রী। তাহলে কি শাকিব-বুবলীর রসায়ন পর্দার বাইরেও ভালো নিশ্চই। এটাও ভক্তদের প্রশ্ন হতে পারে। কিন্তু বুবলী এই বিষয়টাও ক্যাপশনের দ্বিতীয় লাইনে পরিস্কার করেছেন। অহংকার ছবির সেট থেকে পোস্ট করা এই ছবিটি।

শাকিব খান-বুবলীর ভ্যালেন্টাইন কাঁটছে ছবির শুটিং করে। ভালোবাসা দিবসেও শুটিং মাফ নেই। আর এই শুটিং এর একটি অংশ হচ্ছে সুপারস্টারের সাথে বুবলীর রিকশা ভ্রমণ। বুবলী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহাদাত হোসেন লিটনের অহংকার ছবির শুটিং সেটে। ভালোবাসা দিবসে ঢাকার

অদূরে পূর্বাচলে দৃশ্যধারণ হয়।

ছবির পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেন, ছবির টানা শুটিং চলছে। আজ পূর্বাচলে শুটিং ছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে শুটিং শুরু হবে।

শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার’ নিয়ে প্রত্যাশা অনেক। তিনি বলেন, আসলে শাকিব বুবলীর রসায়ন এতো ভালো যে আমি যদি তাদের সাথে কাজ না করলে উপলব্ধি করতে পারতাম না। আমি বলতে পারি অহংকার ছবি হবে একটা দুর্দান্ত ছবি কেননা বুবলী শাকিব এখানে এতো দারুণ অভিনয় করেছেন যে দর্শকরা ছবিটি দেখলেই বুঝতে পারবেন।

এদিকে, ভালোবাসা দিবসে অপু আর শাকিব একে অন্যকে পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানালেও কেউ কারও সঙ্গে দেখা করবে না এমন কথা জোর দিয়ে বলেছেন। ঢালিউডের অন্যতম সেরা জুটি শাকিব খান আর অপু বিশ্বাস। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়েছে। অনেকের কথায় এই সম্পর্ক ছাদনা তলা পর্যন্ত গড়িয়েছে।

প্রতিবছর ভালোবাসা দিবসে একে অন্যকে ভালোবাসার কথামালায় পুলকিত করেন তারা। এবার কেমন হবে এই শুভেচ্ছা বিনিময়। গতকাল অপুকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শাকিব বলেন, আমরা দুজন দর্শকের খুবই পছন্দের জুটি। সহ শিল্পীর মধ্যে ভালোবাসা থাকাটা খুবই স্বাভাবিক। অপুর আগে বা পরে যার সঙ্গেই কাজ করেছি অপুর সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য পেয়েছি বেশি। কারণ আমাদের বোঝাপড়াটা অত্যন্ত মজবুত। তার জন্য আমার ভালোবাসার শুভেচ্ছা চিরদিনই থাকবে

অপু বিশ্বাস বলেন, এতদিন যে ভালোবাসার দিনগুলো পালন করেছি তার সঙ্গে কিন্তু ২০১৭ সালের ভালোবাসা দিবসের পার্থক্য বিশাল। এবারের দিনটি আমার কাছে খুবই স্পেশাল। ভ্যালেন্টাইন ডে মানে শুধু প্রেমিক-প্রেমিকার ভালোবাসার দিন নয়। এই ভালোবাসা হতে পারে বাবা, মা, ভাই, বোন, বন্ধু, আত্মীয় এবং সন্তানের জন্যও। এবার বিশেষ একজন মানুষকে ঘিরে থাকবে আমার ভালোবাসা। যার পরিচয় এখনই নয়। যেদিন প্রকাশ্যে আসব সেদিন সবই জানাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করিমগঞ্জে বিএনপির সভা আবেগঘন: বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন সাইফুল ইসলাম সুমন

অপু নয়, বুবলীকে নিয়ে ভালোবাসা দিবসে ঘুরছেন শাকিব খান

আপডেট টাইম : ০৯:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭