ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৩ দেশের রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪০৪ বার

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার রাষ্ট্রদূত কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান তারা।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিব্লেট, ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালিসন

ব্লেক ও কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি এর আগে বুধবার দুপুরে কক্সবাজারে এসে পৌঁছান। বুধবার সন্ধ্যায় তারা কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ৩১ জানুয়ারি মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৩ দেশের রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭