ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এরশাদের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৩৭ বার

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান রচয়িতাদের অন্যতম ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। আজ রোববার এক শোক বার্তায় তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার মৃত্যুর খবর শুনে আমি দারুণভাবে মর্মাহত হয়েছি।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মতো রাজনৈতিক নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো।

শোকবার্তায় সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এইচএম এরশাদ।

সুরঞ্জিত সেনগুপ্ত (এমপি) রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এরশাদের শোক

আপডেট টাইম : ১২:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭