ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাঙলা কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
  • ৬৭৮ বার
প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর মিরপুর বাঙলা কলেজ ছাত্রলীগ সভাপতি মো. জাহিদ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ পদ রায়।

তিনি জানান, কাফরুল থানা ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ্জোহরাকে আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে তার বাবা মো. তোফাজ্জল হোসেন শুক্রবার রাত ১২টার দিকে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮২। এ ঘটনায় বাঙলা কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

তোফাজ্জল হোসেন শেওড়াপাড়া এলাকায় থাকেন। ওই তরুণীর নাম জানা যায়নি। তিনি বাংলা কলেজে পড়তেন কিনা বা জাহিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এসআই কৃষ্ণ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বাঙলা কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫