ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দলীয় সরকারের অধীনে নির্বাচন ভয় পায় জনগণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ২৮৭ বার

SAMSUNG DIGITAL CAMERA

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচিত দলের অধীনে নির্বাচন করতে ভয় পায় না। আমেরিকাসহ পৃথিবীর প্রতিটি উন্নত দেশে নির্বাচিত দলের অধীনে নির্বাচন হয়। কেননা নির্বাচিত দলকে বিশ্বাস না করলে বিতর্কিত হয় নির্বাচন। তবে এদেশের সাধারণ মানুষ নির্বাচিত দলের অধীনে নির্বাচন করতে ভয় পায়। কেননা নির্বাচিত দলের অধীনে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হবে না বলে বিশ্বাস করে তারা।’

শনিবার দুপুরে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে জেলা জাতীয় যুব সংহতির দ্বি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ চলছে। কমিশন গঠনে জাতীয় পার্টি সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত মেনে নিয়েছে।’

জাপা নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে দলকে সংগঠিত হতে হবে। যুবকরা একটি দলের প্রাণ, তাই দলকে সুসংগঠিত করতে দলের যুব সংহতিকে এগিয়ে আসতে। রাখতে হবে বলিষ্ঠ ভূমিকা।’ তিনি বলেন, ‘প্রতিটি দলের মূলধন জনসমর্থন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টিও সর্বোচ্চ জনসমর্থন রয়েছে। ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে সে সমর্থনকে আরও জাগ্রত করতে হবে।’

জাতীয় যুব সংহতি টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির ফকরুল আহ্সান শাহজাদা, বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খন্দকার নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক।

জাতীয় যুব সংহতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফকির শাহ্আলম। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে আব্দুর রাজ্জাক সিকদারকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দলীয় সরকারের অধীনে নির্বাচন ভয় পায় জনগণ

আপডেট টাইম : ১২:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭