ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে বিএনপির সভা আবেগঘন: বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন সাইফুল ইসলাম সুমন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

পপির বিরুদ্ধে প্রতারণা মামলা প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • ৫২১ বার

প্রযোজক এম এ জসিম উদ্দিন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলাটি প্রত্যাহার করেছেন ।

ঢাকার মহানরগ হাকিম মো. আব্দুল্লাহ আল মাসুদের আদালতে দায়ের করা মামলায় বুধবার পপির হাজিরার দিন ধার্য ছিল। উভয়ের মধ্যে মিমাংসা হয়েছে বলে বাদী মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। আদালত বাদীর আবেদনটি মঞ্জুর করে পপিকে অব্যাহতি প্রদান করেন।

গত বছরের ২২ ডিসেম্বর সীন সিনারী প্রোডাকশনের প্রযোজক এম এ জসিম উদ্দিনের পক্ষে মো. হাবিবুর রহমান ভুইয়া বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
এ মামলার অভিযোগ বলা হয়েছে পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৫ সালের ১ অক্টোবর চুক্তিবদ্ধ হয়ে দু’লাখ টাকা সম্মানি নেন। কিন্তু ছবির শুটিংয়ের জন্য সময় চেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও সময় দেননি তিনি। এমনকি নিজেও যোগাযোগ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করিমগঞ্জে বিএনপির সভা আবেগঘন: বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন সাইফুল ইসলাম সুমন

পপির বিরুদ্ধে প্রতারণা মামলা প্রত্যাহার

আপডেট টাইম : ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭