ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলচ্চিত্রে প্রথম সাইমন-আইরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭
  • ৬১২ বার

চলচ্চিত্রে এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন সাইমন-আইরিন। আকাশ আচার্য্যের নির্দেশনায় সাইমন ও আইরিন প্রথম একসঙ্গে অভিনয় করেছেন ‘মায়াবিনী’ চলচ্চিত্রে। চলচ্চিত্রটির গল্প লিখেছেন সোমা আচার্য্য। আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার ৫০টিরও বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। পরিচালক জানান, এতে প্রেম চরিত্রে অভিনয় করেছেন সাইমন এবং পিয়া চরিত্রে অভিনয় করেছেন আইরিন। সাইমন এবং পিয়ার অনবদ্য রসায়ন পর্দায় জমে উঠবে বলে আশা করছেন পরিচালক। আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে সাইমন ও আইরিন।
সাইমন বলেন, এতে আমি আমার আমিকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছি। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র প্রেম। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কাজটি করার সময়। পরিচালক থেকে শুরু করে পুরো ইউনিট আমাকে সহযোগিতা করেছে। পাশাপাশি আমার নায়িকা আইরিনও দারুণভাবে সহযোগিতা করেছে। সবমিলিয়ে আমরা একটি সমযোপযোগী গল্পে অভিনয় করেছি যা নিয়ে আমরা সত্যিই অনেক আশাবাদী। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করবেন।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, এক কথায় আমার মনের মতো একটি চলচ্চিত্র মায়াবিনী। কমনজেন্ডারের বিষয় নিয়েই চলচ্চিত্রটির গল্প। কিন্তু তারপরেও এতে প্রেম আছে, আছে পরিবারের গল্প। সবমিলিয়ে দর্শকের ভালোলাগার মতো একটি গল্প আছে মায়াবিনী চলচ্চিত্রে। আমার পরিচালকের প্রতি আমি যেমন কৃতজ্ঞ, কৃতজ্ঞ চলচ্চিত্রটির নায়কসহ পুরো ইউনিটের কাছে।’
সাইমন ও আইরিন গত এক সপ্তাহের বেশি সময় ধরে ‘মায়াবিনী’র প্রচারণাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাত্কার দেয়া নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।
এদিকে আজ থেকে সাইমন মানিকগঞ্জে শুরু করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। এছাড়া সাইমন চলতি মাসের শেষ সপ্তাহে শুরু করবেন তাজু কামরুলের নির্দেশনায় ‘দরবার’ চলচ্চিত্রের কাজ। সাইমন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল পিএ কাজলের ‘চোখের দেখা’।
আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’। এরই মধ্যে আইরিন শেষ করেছেন ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘বাষ্পস্নান’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’, সাইফ চন্দনের ‘টার্গেট’ সিনেমার কাজ।
শেষ করেছেন প্রায় সত্তরভাগ কাজ সুস্ময় সুমনের ‘তোকে হেব্বি লাগছে’র কাজ। কিন্তু এখন নতুন একজন পরিচালক এই সিনেমাটির বাকি অংশ নির্মাণ করবেন, এমনটাই জানা যায় সিনেমাটির প্রযোজনা সূত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চলচ্চিত্রে প্রথম সাইমন-আইরিন

আপডেট টাইম : ১১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭