ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জেলে যেতে নয়, জেল ভাঙার জন্য তৈরি হোন : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • ৪২৯ বার

জনগণকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। এখন জেলে যাওয়ার জন্য নয়, জেল ভাঙার জন্য তৈরি হতে হবে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংগঠন শক্তিশালী করতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। শুধু দলের মধ্যে ঐক্য নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ১৬ কোটি মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। এখন জেলে যাওয়ার জন্য তৈরি হলে চলবে না, জেল ভাঙার জন্য আমাদের তৈরি হতে

হবে।

নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘সরকার ভালো কথা কী শুনে? শুনে না। যতই বলেন, তারা সেগুলো শুনবে না। কারণ তারা বাঘের পিঠে উঠে বসেছে তো, নামার তো কোনো উপায় নাই। এখন নামতে গেলেই তো বাঘ খেয়ে ফেলবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত তারা অত্যাচার-নির্যাতন চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আর আমাদের দায়িত্ব হবে- জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের শক্তি দিয়ে এই অপশক্তিকে পরাভূত করা। এটাই একমাত্র পথ, এর কোনো বিকল্প নাই।’

নেতাকর্মীদের বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন, গোটা দেশের মানুষকে নিয়ে আমরা এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংকটের নিরসনে বাধ্য করি।’

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মুক্তির দাবিতে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি শেখ মজিবর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুস সালাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জেলে যেতে নয়, জেল ভাঙার জন্য তৈরি হোন : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭