ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শাকিবের সামনে প্রশ্ন করুন, উত্তর দেব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • ৩৭৩ বার

হঠাৎ করেই নিখোঁজ হয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। আবার হঠাৎ করেই জানা গেলো ফিরেছেন তিনি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হবেন এ আলোচিত চিত্রনায়িকা। অপু নিখোঁজ হওয়ার পর নানা রকম গুঞ্জন উঠেছে সিনেমা পাড়ায়।

ঢাকাই সিনেমা নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেছেন। তাদের সন্তানও হয়েছে। এই বিয়ে ও সন্তান সংক্রান্ত জটিলতার জন্যই অপু অন্তরালে গিয়েছেন এমন গুঞ্জনও শোনা গেছে। এবার অপু জানালেন, সব প্রশ্নের উত্তর দেবেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে অপু বিশ্বাস জানান, ব্যক্তিগত বেদনার কথা দর্শক-ভক্তদের জানাতে চাননি বলেই অন্তরালে ছিলেন। শাকিবকে ঘিরে যে আলোচনা ছড়িয়েছে সেই প্রশ্নে অপু বলেন, শাকিবের সামনে আমাকে প্রশ্নটি করুন, আমি উত্তর দেব।’

আগামী মাস থেকেই সিনেমার শুটিংয়ে দেখা যেতে পারে এ নায়িকাকে। আপাতত যে সিনেমাগুলো অপুর জন্য থেকে আছে সেগুলো শেষ করতে চান। পরে নতুন সিনেমায় কাজ করার ব্যাপারে ভাববেন। এমনটাই জানিয়েছেন অপু।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করেন অপু। এরপর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

এরই ধারাবাহিকতায় শাকিব-অপু জুটি ঢালিউডে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেন। অপুর ক্যারিয়ারের প্রায় সব সিনেমায় নায়ক শাকিব। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে কয়েকটি ছবির কাজ হাতে রেখেই উধাও হয়ে যান অপু।

এরপর নানা রকম গুঞ্জন তৈরি হয়েছে সিনেমাপাড়ায়। কেউ কেউ এর জন্য শাকিবকেও দোষ দিয়েছেন। এখন অপুর ফিরে আসার অপেক্ষা? অপুর কাছ থেকেই শোনা যাবে তার হঠাৎ অন্তরালের কারণ?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আশ্বাসের পরও অন্ধকারে পাহাড়ের ‘অনাথ’ জনপদ, ১২ দিন ধরে কাঁধে অসুস্থ রোগী, মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা

শাকিবের সামনে প্রশ্ন করুন, উত্তর দেব

আপডেট টাইম : ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭