ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অপু বিশ্বাস কি ঢাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • ৯০২ বার

প্রায় নয় মাস ধরে অপু বিশ্বাস আড়ালে আছেন। আচমকাই সিনেমার পাততাড়ি গুটিয়ে চলে যান। তিনি কোথায় আছেন, কেমন আছেন- এ নিয়ে ভক্তদের কৌতুহলের কোনো শেষ নেই। আর যেসব সিনেমার মাঝপথে অপু উধাও হন, সেগুলোর নির্মাতারা অনেকটাই মাথায় হাত দিয়ে বসে পড়েন। কেউ কেউ অপুকে বাদ দিয়েই নতুন নায়িকা নিয়ে ছবির কাজ শুরু করেন। যারা অপুর আশায় এখানো আছেন, তাদের জন্যে বোধহয় সুখবরই আছে। কারণ কিছু কিছু সূত্র জানিয়েছে, অপু বিশ্বাস নাকি ঢাকায় ফিরে এসেছেন। এখনো পর্যন্ত অবশ্য প্রকাশ্যে আসেননি। কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। অপু কোথায় উঠেছেন, এ বিষয়েও কিছু জানা যাচ্ছে না। এই জন্যে ঢাকাই চলচ্চিত্রে এই প্রধান নায়িকা আসলে ঢাকায় এসেছেন কি না, তা নিয়ে কিছুটা সংশয়ও আছে।

তবে একটি সূত্র বলছে, অপু ঢাকা আসছেন এটা সত্য। তিনি মার্চ মাস থেকে তার ছবির কাজে হাত দিবেন, এমন কথাও শোনা যাচ্ছে। তার আগেই সংবাদ সম্মেলন করে অপু সবার কৌতুহল মেটাবেন বলেও বলছে কোনো কোনো সূত্র।

অপুর অন্তরালে যাওয়ার বিষয়টি নিয়ে গত কয়েক মাসে অনেক গুজব-গুঞ্জন ছড়িয়েছে। এমনও রটনা ছিলো, শাকিব খান তাকে রেখে অন্য কয়েকজন নায়িকার সঙ্গে ছবি করছেন। এ বিষয়টি মানতে না পেরে অভিমানে অপু চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে চলে যান। এ ধরনের কথা অবশ্য শাকিব খান জোরালোভাবে নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে ঢালিউডে শীর্ষ জুটি শাকিব-অপু। তাদের উপর ভর করেই এগিয়েছে দেশের চলচ্চিত্র শিল্প। হালে নতুন কয়েকজন নায়ক-নায়িকা এসেছেন। তাদের মধ্যে কয়েকজন নায়িকা ভালো করছেন। তবে নায়কদের মধ্যে কেউই শাকিব খানের কাছাকাছি যেতে পারেননি। নিজের ক্যারিয়ারের খাতিরে শাকিব নতুন নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন। কিন্তু অপুর সঙ্গে অভিনয় করার মতো যোগ্য নায়কের অভাব রয়ে গেছে ঢাকাই চলচ্চিত্রপাড়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অপু বিশ্বাস কি ঢাকায়

আপডেট টাইম : ১১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭