স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম (এমপি) বলেছেন, ২০১৯ সালেই জাতীয় নির্বাচন হবে। এর একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। ২০১৪ সালে জনগণের কাছে খালেদা জিয়া পরাজিত হয়েছেন, ইনশাল্লাহ ২০১৯ সালের নির্বাচনেও পরাজিত হবেন। অগ্নিসন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে দেশের মানুষ উচিত জবাব দিবে। আজ শনিবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে ১৪ দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরে-ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুতের আলো। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীম বরুন রায়, রোকনুজ্জামান রোকন, আতাউল্লাহ, শ্রী বিরেন সাহা, অ্যাড. আব্দুর রাজ্জাক, ডা. মকবুল হোসেন, রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, শজিমেক অধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব, বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল, স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু, জেলা আ.লীগ নেতা আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, আবু সুফিয়ান সফিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকালে বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে ১৪ দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতের কাপড় বিতরণ করেন।
Reporter Name 

























