ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সিনেমার নায়িকা সাদিয়া জাহান প্রভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • ১২২৪ বার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার নায়িকা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। একজন অভিনেত্রীর অভিনয় জীবনের গল্প নিয়েমাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ‘যে সব গল্প প্রেমিকার’ নামে একটি বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি।

প্রভা অনেকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন। আসি আসি করেও সিনেমায় আসা হয়নি ছোট পর্দার আলোচিত মুখ প্রভার। তবে অভিনয়টা ছাড়তে পারেননি একদমই। ব্যস্ত সময় কাটছে অভিনয় নিয়েই। পর্দার বাইরের ব্যস্ততা গিয়ে ঠেকেছে পর্দার ভিতরেও। সত্যিকার সিনেমায় নায়িকা না হলেও ছোট পর্দার গল্পে প্রভা অভিনয় করেছেন নায়িকার চরিত্রে। এর আগেও অবশ্য সুমন আনোয়ার নির্মাণ পরিচালিত ‘সিনেমাওয়ালা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘যে সব গল্প প্রেমিকার’ নামের একটি বিশেষ নাটকে একজন প্রথম শ্রেণির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, লুত্ফর রহমান জর্জ। সম্প্রতি এফডিসিতে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। আর সেখানেই ধরা পড়েছে নায়িকা প্রভার ব্যস্ততা। পরিচালক মাহমুদ দিদার জানান, ব্ল্যাক শেইডের প্রযোজনায় ইতিমধ্যেই নাটকটির সব কাজ শেষ। আগামী ২৪ জানুয়ারি এটি এটিএন বাংলায় প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সিনেমার নায়িকা সাদিয়া জাহান প্রভা

আপডেট টাইম : ১১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭