ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ঢাকায় ৩০ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
  • ৪২৪ বার

বাংলাদেশের শুল্ক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ঢাকায় আজ তারা একটি উচ্চ মূল্যের রোলস রয়েস গাড়ি জব্দ করেছে, যেটি মিথ্যে ঘোষণা দিয়ে আমদানি করেছিলেন একজন বিদেশী কূটনীতিক।

শুল্ক গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, রুপালি রঙের ‘ঘোস্ট’ মডেলের এই গাড়িটির বাজারমূল্য আনুমানিক ত্রিশ কোটি টাকা।

এটির শুল্ক কর হবে আরো

প্রায় বাইশ কোটি টাকা ।

গাড়িটি কমলাপুরের আইসিডি বন্দরে একটি কন্টেইনার বন্দী অবস্থায় ছিল।

ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের সাবেক ফার্স্ট সেক্রেটারি হ্যান সন ইকের নামে গাড়িটি এসেছিল।

ঘোষণায় বলা হয়েছিল এটি একটি ‘বিএমডাব্লিউ এক্স ফাইভ’।

সিগারেট চোরাচালানের অভিযোগে এই কূটনীতিককে অবশ্য গত বছরই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

শুল্ক গোয়েন্দারা বলেন, তারা দীর্ঘদিন ধরে কমলাপুরে এই গাড়ির কন্টেইনারটি নজরদারীতে রেখেছিলেন।

আজ সবার উপস্থিতিতে কন্টেইনার খোলা হয়। বিলাসবহুল ও উচ্চমূল্যের গাড়ি হিসেবেই রোলস রয়েস পরিচিত। জব্দকৃত এই গাড়িটির ইঞ্জিন ক্ষমতা ৬৬০০ সিসি। -বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

ঢাকায় ৩০ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস জব্দ

আপডেট টাইম : ১১:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭