ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ ‘হা-শো’র গ্র্যান্ড ফিনালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৪৮১ বার

সমাপ্তির ঘন্টা বেজে গেলো কৌতুক বিষয়ক রিয়্যালিটি শো ‘হা-শো’র এবারের সিজনের। টানা ছয় মাসের পথচলা শেষ করে প্রতিযোগিতাটির চতুর্থ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে ধারণকৃত এ অনুষ্ঠানটি।

এবারের ‘হা-শো’ শুরু হয়েছিল গত বছর আগস্টের প্রথম দিকে। দীর্ঘ ছয় মাস প্রতিযোগীদের পরিবেশনায় মুখর ছিলো ‘হা-শো’র স্টেজ। নানা চড়াই-উতরাই পেরিয়ে গ্র্যান্ড ফিনালে অংশ নেয়ার সুযোগ করে নিয়েছেন ছয় প্রতিযোগী। এরা হলেন- শামীম, মহারাজ ইমন, শামীম, মিলানোভা, রিফাত-জহির, লাকী ও সৌরভ।

নিয়মিত পর্বের মত ‘হা-শো’র গ্র্যান্ড ফিনালেও উপস্থাপনা করবেন অভিনেতা সাজু খাদেম। জমকালো এ পর্বে বিশেষ অতিথি হয়ে থাকবেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। এছাড়া বিচারক হিসেবে থাকছেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী নিপুণ, ও ভয়েস আর্টিস্ট মাজহারুল ইসলাম।

চূড়ান্ত এ লড়াই শেষে যিনি বিজয়ী হবেন, তার জন্য পুরস্কার হিসেবে থাকছে ১ লক্ষ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা। এছাড়া পৃষ্ঠপোষক কোম্পানিদের পক্ষ থেকে দেয়া হবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ ‘হা-শো’র গ্র্যান্ড ফিনালে

আপডেট টাইম : ১১:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭