আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রর্তাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রচার পত্র বিতরণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু করে স্টেডিয়াম মার্কেটে লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি আরো বলেন, রোববার বিএনপি বিক্ষোভের ডাক দিয়েছে, এই বিক্ষোভের নাম যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে জনগণ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে প্রচারপত্র বিতরণ ও পথ সভায় আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিয়ষক সম্পাদক হাছান মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও মতিঝিল-শাহাবাগ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপি বিভোক্ষ নামে বিশৃঙ্খলা করলে জনগণ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিয়ষক সম্পাদক হাছান মাহমুদ। একই সাথে তিনি দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।
‘সমাবেশ করতে না দেওয়াটা সরকারের অগণতান্ত্রিক আচরনের বর্হিপ্রকাশ’ বিএনপির এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারি বিএনপির নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রতিহত করার ডাক দেয়। তারা দেশে বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করেছে ছিল।
এখন তারা ৫ জানুয়ারিকে কালো বিবস আখ্যা দিয়ে সমাবেশের ডাক দিয়েছে। ৭ জনুয়ারি তারা সমাবেশ করতে চেয়েছে। কিন্তু গোয়েন্দা সংস্থার কাছ হয়তো এরকম তথ্য ছিল সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে। এইজন্য তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
Reporter Name 

























