ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নায়িকার বিরুদ্ধে নকলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৩৭২ বার

‘পিঙ্ক’ ছবিতে অভিনেত্রী তাপসী পান্নুর অভিনীত চরিত্রটি বাস্তব জীবনের সঙ্গেও একেবারে মিলে গিয়েছিল। এই ছবিটি তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি তাপসীর নতুন ছবি ‘রানিং শাদি ডট কম’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে।

ছবিকে তাপসীর বিপরীতে রয়েছেন অমিত সাদ। অভিযোগে বলা হচ্ছে কয়েক বছর আগে রণবীর সিংহ ও আনুশকা শর্মা অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’-এর কাহিনিকেই সামান্য উল্টেপাল্টে ‘রানিং শাদি ডট কম’ বলে চালানো হয়েছে। এই ছবির নায়ক-নায়িকা ‘ব্যান্ড বাজা বারাত’-এর রণবীর ও আনুশকার মতোই ‘ম্যারেজ ইভেন্ট’-এর সংস্থা খোলে।

তবে, তাপসী এবং অমিতের এই সংস্থা তাদেরকেই বিয়ে দেয় যারা বাড়ি থেকে পালিয়ে বা গোপনে চারহাত এক করতে চায়। তরুণ-তরুণী থেকে বুড়ো-বুড়ি— সকলেরই বিয়ে দেওয়া নিয়েই গড়ে উঠেছে ‘রানিং শাদী ডট কম’-এর কাহিনি। এই বিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নানা মোড়ে বাঁক নেয় কাহিনি। কিন্তু, ‘রানিং শাদী ডট কম’-এর কাহিনি পুরোপুরিই ‘ব্যান্ড বাজা বারাত’ থেকে নেয়া হয়েছে বলে টুইটারে অনেকে দাবিও করেছেন।

সম্প্রতি এই ছবির পোস্টারের ফার্স্ট লুক টুইটারে পোস্টও করেছেন তাপসী পান্নু। ১৩ ফ্রেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘রানিং শাদি ডট কম’। তাপসীর আশা, এই ছবি দর্শকদের মন জয় করবে। কিন্তু, ছবিটির বিরুদ্ধে যেভাবে নকলের অভিযোগ উঠেছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তাপসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নায়িকার বিরুদ্ধে নকলের অভিযোগ

আপডেট টাইম : ১২:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭