ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করার খুব ইচ্ছা: আঁখি আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
  • ৩৬২ বার

২০ বছর আগে আলাউদ্দিন আলীর সুরে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ ছবিতে একটি ডুয়েট গান গেয়েছিলেন আঁখি। গানটিকে উপহার হিসেবে ধরে নিয়েই পারিবারিকভাবে আজ তার জন্মদিন পালন করা হবে। বছরের শুরুতে হওয়ায় দিনটি বেশ ঘটা করেই প্রতি বছর পালন করেন তিনি; কিন্তু এবার শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইচ্ছে ছিল এবার কিছু প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করব; কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না। নিজের মতো করে পরিবারের সঙ্গে উদ্যাপন করব।’

এসময় স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন আঁখি। পাশাপাশি আঁখি ১৯তম একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন। গান করার পাশাপাশি অভিনয়ের প্রতিও ঝোঁক ছিল এ শিল্পীর।

ছোটবেলায় বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক আলমগীরের সুযোগ্য কন্যা আঁখি আলমগীর। ইচ্ছা ছিল বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করবেন; কিন্তু ভাত দে ছবিতে তিনি নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। তাই বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনও যদি সুযোগ হয় তাহলে বাবার সঙ্গে এক ছবিতে একই ফ্রেমে অভিনয় করব। আশা করছি আমার এ ইচ্ছাটা কোনো একদিন পূরণ হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ

বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করার খুব ইচ্ছা: আঁখি আলমগীর

আপডেট টাইম : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭