ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
  • ৩৬১ বার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ ফোর্ট লডারডেল বিমানবন্দরে হামলাকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে। এই হামলায় পাঁচ জন নিহত ও অপর আট জন আহত হয়েছে।

পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। তার নাম এস্তেবান সান্টিয়াগো। তার বয়স ২৬ বছর। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। কর্মকর্তারা এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে সন্ত্রাসবাদকে নাকচ করে দিচ্ছেন না। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, লোকটি মানসিকভাবে অসুস্থ। তার দাবি, মার্কিন সরকার তার চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাকে জিহাদি ভিডিও দেখতে বাধ্য করা হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, এস্তেবান মার্কিন সেনাবাহিনীর পুয়ের্তো রিকো ও আলাস্কা ন্যাশনাল গার্ডের হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সাল থেকে ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত ইরাকে নিয়োজিত ছিলেন। ২০১৬ সালের আগস্টে তার সেনা ক্যারিয়ারে সমাপ্তি ঘটে। মার্কিন গণমাধ্যম জানিসয়েছে, অসন্তোষজনক পারফরম্যান্সের কারণে তাকে আলাস্কা ন্যাশনাল গার্ড থেকে চাকরিচ্যুত করা হয়। এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : ০৫:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭