জেলার নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনার সন্দেহভাজন মূলহোতা গ্রেফতারকৃত হরিপুরের আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আখিঁকে আদালতে হাজির করে পুলিশ।
শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিন আহাম্মেদের বিচারিক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে স্থানীয় গৌর মন্দির ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য যে, গত ৩০শে অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত থানায় ৮ টি পৃথক মামলা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ১০৬ জন।
Reporter Name 























