ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মেসেনটারি: মানব দেহের নতুন অঙ্গ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ৪৫৯ বার

প্রায় ৫০০ বছর আগে নাকি এটা অনুমান করে গিয়েছিলেন বহুমুখী প্রতিভা লিওনার্দো দ্য ভিঞ্চি। অবশেষে তার সত্যতা প্রমাণ করল আধুনিক চিকিৎসা বিজ্ঞান। মানুষের শরীরে আরও একটি অঙ্গ আছে যা এত দিন জানাই ছিল না। নতুন আবিষ্কৃত অঙ্গটির নাম মেসেনটারি। এত দিন এই মেসেনটারিকে ভাবা হত পৌষ্টিক তন্ত্রের কিছু আলাদা আলাদা ক্ষুদ্র অংশ হিসেবে। কিন্তু নতুন গবেষণার ফল নিশ্চিতভাবে প্রমাণ করল, এটি একটি গোটা অঙ্গ। যদিও এই অঙ্গটির কাজ কী, তা নিয়ে এখনও স্পষ্ট নন বিজ্ঞানীরা।

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল লিমারিকের বিশেষজ্ঞ জে ক্যালভিন কফি এটির আবিষ্কারক। তিনি জানান, মেসেনটারি অঙ্গ হিসাবে অবিষ্কার হওয়াটা গবেষণার এক নতুন দিগন্ত খুলে দিল। পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে মেসেনটরির কী অবদান রয়েছে, এখন তা গবেষণার নতুন বিষয়।

ক্যালভিন কফি বলেন, “মেসেনটারির গঠনতন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু এই অঙ্গের কাজ নিয়ে গবেষণা করা দরকার। মেসেনটারির কী কাজ জানতে পারলে, তার অস্বাভাবিক কাজও বোঝা সম্ভব হবে। এর ফলে রোগও ধরা পড়বে।”

মেসেনটারি হল পেরিটোনিয়ামের জোড়া ভাঁজের অংশ বা পাতলা আস্তরণ, যেটি ক্ষুদ্রান্তকে ধরে রাখতে সাহায্য করে। মেসেনটারি আবিষ্কারের পর আমাদের শরীরে এখন অঙ্গ হয়ে দাঁড়াল ৭৯টি।

দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে জে ক্যালভিন কফির এই আবিষ্কারের গবেষণাপত্র। বিশ্বের জনপ্রিয় মেডিক্যাল বই গ্রেস অ্যানাটমিতেও মেসেনটারিকে নতুনভাবে আপডেট করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মেসেনটারি: মানব দেহের নতুন অঙ্গ

আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭