ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ দায়িত্ব পেয়েছেন তিনি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন শাওয়াল খানম।নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, ‘আমি এখনো এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানি না। জেনে মন্তব্য করতে পারবো।’অভিনেতা শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও সভাপতি।

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান এই অভিনেতা।বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

আপডেট টাইম : ১২:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬