ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তানজিন তিশার শাড়িকাণ্ড, এবার মামলার তদন্তে সিআইডি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭৫ বার

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন আদালত।

আজ রোববার বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দিয়েছেন।

মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। মামলাটি তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মো. জাহাঙ্গীর আলম অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তানজিন তিশার অব্যাহতি চেয়ে প্রতিবেদন দাখিল করেন। ওই আবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন বাদী।

মামলার অভিযোগে বলা হয়, মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। তানজিন তিশা ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পর দিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেয়নি।

২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে বাদী এই মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তানজিন তিশার শাড়িকাণ্ড, এবার মামলার তদন্তে সিআইডি

আপডেট টাইম : ১১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬