ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফের গাড়িতে গুলি: সিসিটিভি ফুটেজ ও হামলাকারী সম্পর্কে যা জানালো পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭৪ বার

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে হামলাকারীর পা দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এর সূত্র ধরে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব তথ্য জানান।

তিনি বলেন, হামলাকারীকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে হামলাকারীর পা দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ঘটনাস্থলের সামনে এসে থামতে দেখা যায়। এরপর অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেন। পরে ওই অটোরিকশায় করেই হামলাকারী মালিবাগের দিকে চলে যান।

ঘটনার সময় অটোরিকশাটিতে আর কেউ ছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হামলার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

শনিবার ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই সময় তিনি ভবনটির তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। গুলিতে তার গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

পরে গুলির শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গাড়ির ক্ষয়ক্ষতি দেখে তারা আসিফ আকবরকে বিষয়টি জানান। এরপর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। ঘটনার পর থেকে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আসিফের গাড়িতে গুলি: সিসিটিভি ফুটেজ ও হামলাকারী সম্পর্কে যা জানালো পুলিশ

আপডেট টাইম : ১১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬