ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৪ বার

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। শুক্রবার জুমার নামাজ পরিচালনা করার পরপরই তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তুলে নিয়ে যায়।

কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগের কথা জানানো হয়নি।

উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

আপডেট টাইম : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬