ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারকে লক্ষ্য করে গুলি, মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মিকা সিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৭২ বার

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী মিকা সিং। একই সঙ্গে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এতে অভিনেতার গাড়িচালক ও এক পথচারী আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মিকা বলেন, একসময় মুম্বাইকে বিশ্বের অন্যতম নিরাপদ শহর মনে করতেন তিনি। কিন্তু টাইগারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তার মতে, আজ টাইগারের সঙ্গে যা ঘটেছে, আগামীকাল অন্য কারও সঙ্গেও তা ঘটতে পারে।

এদিকে, হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার খবর এসেছে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হিসেবে পরিচিত অনিল পণ্ডিত ও হারমান সান্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটির তদন্তভার এখন মুম্বাই পুলিশের হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টাইগারকে লক্ষ্য করে গুলি, মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মিকা সিং

আপডেট টাইম : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬