ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবারের এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নেন। বিক্ষোভকারীরা জীবনযাত্রার ব্যয় কমানো এবং সরকারি সেবার মান উন্নয়নের দাবি জানান।

রাজধানী প্যারিসের কেন্দ্রীয় এলাকায়, বিশেষ করে শঁজেলিজে সড়ক ও আর্ক দ্য ত্রিয়ম্ফের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দেশটির বিভিন্ন স্থানে শত শত বিক্ষোভের পরিকল্পনা করা হয়। মার্সেই শহরে কয়েকটি ময়লার পাত্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষোভকারীদের একজন ১৯ বছর বয়সী লোলা বলেন, জীবনযাত্রা ও জ্বালানির অতিরিক্ত ব্যয় তাদের চাপে ফেলেছে। শিক্ষার্থীরা আরও শিক্ষক ও ভালো শিক্ষার পরিবেশের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গত মাসে প্যারিসের দরিদ্র উত্তরাঞ্চলের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল অবকাঠামোর প্রতিবাদ থেকে আন্দোলনের সূত্রপাত। পরে তা বৈষম্য, সরকারি ব্যয় সংকোচন এবং জনসেবার মান কমে যাওয়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু বলেছেন, বিক্ষোভ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। আন্দোলনকারীদের আহত হওয়ার কয়েকটি ঘটনা তদন্ত করছে পুলিশের অভ্যন্তরীণ নজরদারি সংস্থা।

২০১৮ সালে ডিজেলের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শুরু হয়েছিল। পরে তা জীবনযাত্রার ব্যয় ও আয়বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে রূপ নেয়। এবারের বিক্ষোভেও সেই আন্দোলনের কর্মীরা অংশ নিচ্ছেন।

সূত্র: রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬