ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮৭ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। তিনি শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।

তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। দুর্ঘটনার পর মানিকগঞ্জে না গিয়ে ঢাকায় ফিরে এসেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

তবে জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিন তিশা

আপডেট টাইম : ১১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬