ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের যে ১০ সিনেমা অবশ্যই দেখা উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, একই সঙ্গে এটি দায়িত্ব, ধৈর্য, মানবিকতা ও অনুপ্রেরণার এক অনন্য যাত্রা। শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়ে একজন শিক্ষককে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কম বেতন, প্রতিকূল কর্মপরিবেশ, সামাজিক বৈষম্য, শিক্ষার্থীদের নানা ধরনের আচরণ, ঝরে পড়া কিংবা পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনা- সবকিছুই শিক্ষকদের প্রতিদিনের বাস্তবতার অংশ।

এসব গল্প ও চ্যালেঞ্জ সিনেমাতেও উঠে এসেছে নানা সময়ে। কিছু সিনেমা দেখিয়েছে একজন শিক্ষক কীভাবে প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, আবার কিছু সিনেমা মনে করিয়ে দেয়- প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরেও শেখানোর অনেক পথ রয়েছে।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশেষ এই দিনে শিক্ষকদের জন্য অনুপ্রেরণাদায়ী এমন ১০টি সিনেমার কথা থাকছে-

১. ডেঞ্জারাস মাইন্ডস

সাবেক মেরিন কর্মকর্তা লু অ্যান জনসনের শিক্ষক হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত ‘ডেঞ্জারাস মাইন্ডস’। ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কিশোর-কিশোরীদের পড়াতে গিয়ে নানা বাধার মুখোমুখি হন তিনি। প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার চেষ্টা সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

২. এডুকেটিং রিটা

উচ্চশিক্ষার স্বপ্ন দেখা কর্মজীবী তরুণী রিটার গল্প ‘এডুকেটিং রিটা’। শিক্ষার প্রতি আগ্রহ ও নিজের জীবন বদলে দেওয়ার আকাঙ্ক্ষা তাকে এক শিক্ষকের কাছে নিয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মধ্য দিয়ে শিক্ষা কীভাবে একজন মানুষের চিন্তা ও জীবনকে বদলে দিতে পারে, সেটিই সিনেমাটির মূল শক্তি।

৩. ফ্রিডম রাইটার্স

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘ফ্রিডম রাইটার্স’-এ তরুণ শিক্ষিকা এরিন গ্রুয়েলের গল্প উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে তিনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করেন। সহনশীলতা, ঐক্য, অধ্যবসায় এবং নিজের গল্প বলার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার বার্তা রয়েছে সিনেমাটিতে।

৪. স্কুল অব রক

ডিউই ফিন একজন রক সংগীতশিল্পী। ব্যান্ড থেকে বাদ পড়ার পর ঘটনাচক্রে একটি স্কুলে বিকল্প শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা আবিষ্কার করে তাদের সংগীতের মাধ্যমে শেখানোর চেষ্টা করেন ডিউই। হাস্যরসের মোড়কে সিনেমাটি দেখায়, আনন্দ ও সৃজনশীলতার মধ্য দিয়েও শেখানো সম্ভব।

৫. টু স্যার, উইথ লাভ

সিডনি পোয়েটিয়ারের অভিনয়ে এই সিনেমায় দেখা যায় একজন কৃষ্ণাঙ্গ শিক্ষককে, যিনি লন্ডনের একটি স্কুলে নিয়ন্ত্রণহীন ও সমস্যাগ্রস্ত কিশোর শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নেন। শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিরোধ এলেও ধীরে ধীরে তিনি তাদের আস্থা অর্জন করেন। সম্মান, শৃঙ্খলা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে সিনেমাটি।

৬. স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার

গণিত শিক্ষক জেইমি এসকালান্তের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার’। লস অ্যাঞ্জেলেসের একটি স্কুলের ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের ক্যালকুলাস শেখানোর চ্যালেঞ্জ নেন তিনি। শিক্ষার্থীদের সক্ষমতার ওপর বিশ্বাস রেখে একজন শিক্ষক কীভাবে তাদের সাফল্যের পথে নিয়ে যেতে পারেন, তার শক্তিশালী উদাহরণ সিনেমাটি।

৭. ডেড পোয়েটস সোসাইটি

শিক্ষক জন কিটিংয়ের চরিত্রে রবিন উইলিয়ামসের অনবদ্য অভিনয়ের জন্য সিনেমাটি আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সাহিত্য ও কবিতাকে দেখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন কিটিং। নিজের মতো করে চিন্তা করা, প্রশ্ন করা এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার অনুপ্রেরণা দেয় সিনেমাটি।

৮. গুড উইল হান্টিং

এমআইটির পরিচ্ছন্নতাকর্মী উইল হান্টিং অসাধারণ প্রতিভাবান গণিতবিদ। কিন্তু নিজের প্রতিভা কাজে লাগানোর ব্যাপারে তার অনীহা রয়েছে। একজন মনোবিজ্ঞানী তার প্রতিভা ও জীবনের ভেতরের সংকট বুঝতে পারেন এবং তাকে নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎসাহিত করেন। শিক্ষার্থীর মেধার পাশাপাশি তার মানসিক জগতকেও বোঝার গুরুত্ব তুলে ধরে সিনেমাটি।

৯. দ্য পেপার চেজ

হার্ভার্ড ল স্কুলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর গল্প ‘দ্য পেপার চেজ’। পড়াশোনার কঠিন চাপ, অধ্যাপক-শিক্ষার্থী সম্পর্ক এবং ব্যক্তিজীবনের সঙ্গে শিক্ষাজীবনের ভারসাম্য- সবকিছুই সিনেমাটিতে উঠে এসেছে। উচ্চশিক্ষার কঠিন বাস্তবতা ও একজন শিক্ষার্থীর মানসিক লড়াই বুঝতে সিনেমাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

১০. দ্য ব্রেকফাস্ট ক্লাব

একটি স্কুলে শাস্তিমূলক আটক কক্ষে পাঁচ ভিন্ন ধরনের শিক্ষার্থীর দেখা হয়। সমাজ ও স্কুল তাদের আলাদা আলাদা পরিচয় ও স্টেরিওটাইপে চিহ্নিত করলেও সময়ের সঙ্গে তারা বুঝতে পারে, তাদের মধ্যে অনেক মিল রয়েছে। শিক্ষার্থীদের সামাজিক অবস্থান, মানসিক চাপ এবং একে অপরকে বোঝার প্রয়োজনীয়তা নিয়ে ভাবায় সিনেমাটি। টিচিংইউটোপিয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের যে ১০ সিনেমা অবশ্যই দেখা উচিত

আপডেট টাইম : ১০:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬